ঢাকাই সিনেমার একসমায়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। লাজুক ও স্বল্পভাষী হিসেবেই পরিচিত তিনি। তার গানের গলা ভালৌ হলেও খালি গলায় খুব একটান গান তিনি কখনোই গাইতেন না। তবে এবার ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে নায়িকা গান শোনালেন। গানের সঙ্গে জুড়ে দিলে উড়ন্ত চুমু।
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে- কার জন্য শাবনূরের এই গান?
ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল নায়িকা। কিছুটা ভেবে গান শুরু করেন। তার গলায় শোভা পায়, 'ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।'
দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, 'লাভ ইউ। লাভ ইউ অল। আমার ভক্তদের জন্য ভালোবাসা। যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা। আর ভালোবাসা আমার বন্ধুদের।' এরপর নায়িকা জানিয়ে দেন- তার এই খ্যাতি, এই সম্মানের পেছনে সব সময় পাশে ছিলেন ভক্তরা। জন্মদিনে প্রতিবারের মতো কখনোই তিনি ভক্তদের ভোলেন না।