কাশেফের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কাশেফ। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ও ফ্রান্সের ম্যাচ নিয়ে করেছে ভবিষ্যদ্বাণী দিয়েছে। তার গণনা অনুযায়ী এবারও চ্যাম্পিয়ন হবে ফ্রান্স।

রবিবার রাত ৯ টায় আর্জেন্টিনা-ফ্রান্স মুখোমুখি হবে ফাইনালে। লুসাইলের সেই খেলায় কাশেফের ফলাফল ফ্রান্সের পক্ষে। ৫১ শতাংশ জয়ের সম্ভাবনা এমবাপ্পেদের। আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ শতাংশ।

দল ও খেলোয়ারদের নানা উপাত্ত, তথ্য, চলতি পারফরমেন্স, সব কিছু বিশ্লেষণ করে খেলার ফল নিয়ে অনুমান করে কাশেফ। দেখা যাচ্ছে তার করা বেশির ভাগ ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এই রোবটের। যদিও এই সফটওয়্যারের করা ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ সত্য হয়েছে। আর বাকি ৩২ শতাংশ মেলেনি।