খোকন-এ্যানিসহ ৫ নেতাকে ডিভিশন দেয়ার নির্দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খোকন-এ্যানি ছাড়া অন্য তিন নেতা হলেন ফজলুল হক মিলন, আবুল হোসেন ও আব্দুস সালাম।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।