মিরপুর-পল্লবীতে তিন ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপ লাইনের কাজের জন্য রাজধানীর মিরপুর-পল্লবীর ছয়টি এলাকায় আজ দুপুর থেকে তিন ঘণ্টা গ্যাস সরবারাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ট্রায়ার গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের ভাল্ব স্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, মিরপুর-১২ (আংশিক), রুপনগর, পল্লবী এলাকার আওতাধীন এলাকায় সকল শ্রেণির গ্যাস গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।