রবিবার (১১ ডিসেম্বর) ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং রিদম ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে ইউল্যাবে আয়োজিত হলো দুই দিন ব্যাপী রক্তদান কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী এবং রিদম ব্লাড ব্যাংকের সম্মানিত ডাক্তার এবং ভলান্টিয়ারগণ। এতে ইউল্যাবের অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদান সম্পর্কে সঠিক প্রচারণা এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ। পাশাপাশি কর্মসূচিতে শিক্ষার্থীদের দানকৃত রক্ত রিদম ব্লাড ব্যাংক কর্তৃক দুস্থ ও সাধারণ মানুষের কাছে বিনা মূল্যে পৌঁছে দেওয়া। এ ছাড়া উক্ত কর্মসূচিতে একজন শিক্ষার্থী বিনা মূল্যে তার ব্লাড গ্রুপ পরীক্ষা করার এবং ডাক্তারের পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন।
সর্বোপরি, ইউল্যাবে অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহণের এবং রক্তদানের মাধ্যমে উক্ত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।