চুয়েটে পুরকৌশল বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং ইউজিসির সহযোগিতায় তিন দিনব্যাপী ‘পুরকৌশল বিষয়ের অগ্রগতি’ শীর্ষক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ওঈঅঈঊ-২০২২ এর সায়েন্টিফিক ও টেকনিক্যাল চেয়ার এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইমেরিটাস অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নুসরাত হক। বিজ্ঞপ্তি