মুন্সীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা থেকে মাদক মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মিল্কীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে জেলার টঙ্গীবাড়ি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ধৃত শাওন মিল্কী টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের শামীম মিল্কীর ছেলে।

টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান জানান, ২০১৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন শাওন।

পরে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এক বছর আগে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে।

তিনি আরও জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত শাওন দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।