দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা পর চালু হয়ে ফেরি চলাচল

ঘন কুয়াশার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ৫ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া -খুলনা মহাসড়কের ৫০ থেকে ৬০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন দেশ রূপান্তরকে জানান, বুধবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি বন্ধ রাখা হয়।

পরে কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।