৯ দিন বন্ধ থাকছে শ্রীমঙ্গলের বাইক্কা বিল

সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কাবিল ৯ দিন বন্ধ থাকবে।

এটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান এবং পাখি ও মাছের অভয়াশ্রম হিসেবে সুপরিচিত।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন গত ২৬ ডিসেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিলে প্রবেশ বন্ধ রেখেছে । এ ৯ দিন বাইক্কা বিলে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বাইক্কা বিল দর্শনে আসা পর্যটকদের সুবিধার্থে ব্রিজ, টাওয়ার ও একুরিয়াম সংস্কার এবং রং করা হবে।

এ ছাড়া পুরাতন ছবি পরিবর্তন করে গ্যালারিতে নতুন ছবি স্থাপন করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, ‘সংস্কার কাজ শেষ হলে আগামী ৩ জানুয়ারি দর্শনার্থীদের জন্য বাইক্কা বিল উন্মুক্ত করে দেওয়া হবে।’