রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা জন্য মধ্যরাত থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আজ (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মুঠোফোনে এ তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার দিবাগত রাত ২টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহনগুলো অপেক্ষায় থাকবে, সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে বলেও জানান তিনি।