খিলক্ষেতে সিটি সেন্টার কলেজ হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলক্ষেতে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ১৪তলা ওই ভবনের ৯তলায় আগুন লাগে।

৬টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আরও ৩টি ইউনিট পাঠানো হয়। সর্বমোট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করেন।

সিডিসি টাওয়ার নামের ওই ভবনের নবম তলায় সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের হোস্টেল অবস্থিত।

কলেজের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কলেজের হোস্টেলে আগুন লেগেছে। তবে আগুন লাগের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হোস্টেল থেকে বেরিয়ে যেতে পেরেছেন।