ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ল্যাভরভ বলেন, ইইউ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে মস্কোর বিরুদ্ধে একটি ‘হাইব্রিড যুদ্ধ’ ঘোষণা করেছে। ব্রাসেলসের নীতি শুধু ইইউ নাগরিকদের স্বার্থ ও মঙ্গলকে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের কোনো সমস্যা হয়নি। ওয়াশিংটনকে মস্কোর সঙ্গে জ্বালানি নিয়ে আলোচনা করতে ইইউ দেশগুলোকে বাধা দেওয়ার অভিযোগও করেছেন ল্যাভরভ। যদিও রাশিয়ার জ্বালানি সরবরাহ কয়েক দশক ধরে ইউরোপকে অভূতপূর্ব সমৃদ্ধি দিয়েছে বলে দাবি করেন তিনি। ল্যাভরভ বলেন, ইইউর সঙ্গে রাশিয়া আর স্বাভাবিকভাবে বাণিজ্য সম্পর্ক রাখবে না। প্রাচীরের সঙ্গে মাথা ঠোকানোর কোনো ইচ্ছা আমাদের নেই। বরং ইউরোপের বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরিতে রাশিয়া আরও যতœবান হবে।’ তবে এও বলেন, ভবিষ্যতে আরও ‘বাস্তববাদী’ ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে মস্কো প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা সেই কয়েকজন ইউরোপীয়র সঙ্গে কাজ চালিয়ে যাব যারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব লালন করে। আমরা তো রুশোফোবিয়ানদের (রুশভীতি সঞ্চারকারী) সঙ্গে সুসম্পর্ক রাখতে পারি না।’