রংপুরে জামায়াতের হঠাৎ মিছিল, আটক ৯

রংপুরে নগরীতে হঠাৎ গণমিছিল বের করে জামায়াত ইসলামী বাংলাদেশ। পরে, তাদের ছত্রভঙ্গ করে দিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর সিটিবাজার সংলগ্ন ভাঙ্গা মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জুমার নামাজের পর নগরীর সুপার মার্কেট সংলগ্ন ভাঙ্গা মসজিদ এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করে। এসময় বেআইনি সমাবেশ ও মিছিল করার চেষ্টার অপরাধে ৯ নেতাকর্মীকে আটক করা হয়। অবশ্য আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, যেহেতু তাদের মিছিল কিংবা সমাবেশের কোনো অনুমতি ছিল না এ কারণে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।