গাজীপুর সদর উপজেলার পিরুজালী-ভাওয়াল মির্জাপুর সড়কে লবণদহ নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করে চালু করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে গাজীপুরে ওই সেতুসংলগ্ন পাইনশীইল এলাকায় এ মানববন্ধন করা হয়।
পিরুজালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জুর সভাপতিত্বে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অধ্যাপক মোশাররফ হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম বেপারি, আলী আকবর হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে জানতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলমের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।