ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাটে সোয়া ৮ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
পরে শনিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে ৭০/৮০টি যান পারাপারের অপেক্ষায় ছিল বলে জানান তিনি।