তবুও উড়ল আনন্দ ফানুস

নিষেধ, বারণ আর হুমকি উপেক্ষা করল মানুষ! চোখরাঙানি পাশে রেখে তবুও উড়ল আনন্দ ফানুস।

উৎসবপ্রিয় বাঙালি যেকোনো কিছুতেই আনন্দ খুঁজে ফেরে। তা যত সামান্যই হোক। আর নববর্ষ বা বর্ষবরণ হলে তো কথাই নেই। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই নেমে আসে রাস্তায়। শামিল হয় অগণিত মানুষের আনন্দযাত্রায়।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর ২০০টি স্থানে ফানুস থেকে আগুন লাগে- বিষয়টি মানুষের অজানা নয়। আর এ কারণেই ডিএমপি কমিশনার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন এ বিষয়ে। নিষেধ করেন ফানুষ ওড়াতে, আতশবাজি ফোটাতে।

তবুও মানুষ ফানুস ওড়ানোতে আনন্দ খুঁজে নেয়। আর নগরজুড়ে এমন অসংখ্য দৃশ্য নজরে পড়ে।