রঙে আলোতে স্বাগত

মহামারীর কারণে আগের দুই বছর বিশ্বজুড়ে বর্ষবরণে লাগাম থাকলেও এবারের বর্ষবরণ ছিল বর্ণিল সাজ আর আতশবাজির ঝলকানিতে অনন্য। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশের নির্ধারিত স্থানগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দেশে দেশে ছিল ২০২২ সালকে বিদায় আর ২০২৩ সালকে স্বাগত জানানোর নানা আয়োজন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আর যুদ্ধে জড়ানো রাশিয়ার মানুষও মেতেছিল বর্ষবরণে। ভৌগোলিক অবস্থানের কারণে সময়ের দিক থেকে এগিয়ে থাকায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি সর্বপ্রথম নতুন বছরকে বরণ করে নেয়।  এর পর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আতশবাজির ঝলকানিতে বর্ষবরণ করেন সেখানকার বাসিন্দারা।

এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার দেশগুলোতে হয়েছে খ্রিস্টীয় বর্ষবরণ। এএফপির চোখে বিভিন্ন দেশের বর্ষবরণ...