ওমরাহ পালনে দুই বছর সাইকেল চালিয়ে মক্কায়

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে দুই বছর সাইকেল চালিয়ে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন এক নাইজেরিয়ান তরুণ। গত ৮ ডিসেম্বর জেদ্দায় পৌঁছান আলিউ আবদুল্লাহি বালা নামের এক সাইক্লিস্ট। এই সময় নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইয়াহায়া লাওয়ালের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। আধুনিক যুগে সাইকেলযোগে নাইজেরিয়া থেকে সৌদি যাওয়া প্রথম ব্যক্তি মনে করা হয় তাকে।

আরব নিউজ নাইজেরিয়ান দূতাবাস সূত্রে জানায়, নাইজেরিয়া থেকে সাইকেল চালিয়ে সৌদি আরব আসা তরুণকে স্বাগত জানানো হয়েছে। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে মক্কা ও মদিনা জিয়ারতের জন্য চাকরি ছেড়ে দেন। এরপর নিরাপদে দীর্ঘ ভ্রমণের পর নিজের স্বপ্ন পূরণ করেন তিনি। তাকে প্রয়োজনীয় সব সেবা ও দিকনির্দেশনা দেওয়া হয়। তা ছাড়া মক্কা ও মদিনায় তার সাইকেল ভ্রমণের ব্যবস্থাও করা হয়।

সড়কপথে নাইজেরিয়া থেকে সৌদি আরবের দূরত্ব আট হাজার কিলোমিটারের বেশি। এই সময়ে নাইজেরিয়ান ওমরাহযাত্রী নাইজার, চাদ ও সুদান অতিক্রম করে সৌদি পৌঁছেন। আফ্রিকার পশ্চিম উপকূলের নাইজেরিয়া থেকে যাত্রা শুরুর পর অসংখ্য বাধা ও বিপত্তির সম্মুখীন হন তিনি। দীর্ঘ যাত্রায় নানা ধরনের সমস্যার কথা জানিয়ে বালা বলেন, চলার পথে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও বন্যপ্রাণীদের আতঙ্ক ছিল। এমনকি দস্যুরা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল। পরে সুদানে গিয়ে নিজের ঘটনা বর্ণনা করলে স্থানীয়রা তাকে একটি ফোন উপহার দেয়। অনেক সময় তাকে ঝোপের মধ্যে ঘুমাতে হয়। মাঝে-মধ্যে এমন হয়েছে, টায়ার ফেটে যাওয়ার কারণে সাইকেল এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিতে হয়েছে।

দীর্ঘপথ ভ্রমণের বর্ণাঢ্য অভিজ্ঞতার কথা জানিয়ে বালা বলেন, ‘আমি অনেক শহর ও নগর পাড়ি দিয়েছি। সব জায়গায় স্থানীয়রা আমাকে একজন সাহসী ব্যক্তি হিসেবে স্বাগত জানায়। অনেকে নানা ধরনের সহযোগিতা ও অনুদান দিয়ে পাশে দাঁড়ায়।’ ওমরাহ পালনের পর ফ্লাইটে করে নিজ দেশে ফিরে যান