অনাবৃত উরফি বাথটাবে দাঁড়িয়ে ছুঁড়ে দিলেন চুমু

জেলে ভরে দেওয়ার হুমকি পাত্তা দেন না। হোটেলের জানলার সামনে ফের দুঃসাহসী উরফি জাভেদ। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। শুধু একটি জগার্স প্যান্ট পরে জানলার দিকে ফিরে মডেল-তারকা। দাঁড়িয়ে রয়েছেন একটি বাথটাবে। সে ছবি নিজেই পোস্ট করেছেন সোশালে।

'আমার ...এ চুমু খেয়ে যান', শূন্যে চ্যালেঞ্জ ছুড়লেন উরফি। বিশাল সেই জানলায় গোটা শহর ধরা দিচ্ছে। তবে সেঠা ভঅরতের মুম্বাই নয়, দুবাই। সামনে মসজিদের গম্বুজ এবং অট্টালিকা, একই ফ্রেমে। সেই দিকে বাঁ হাত তুলে তর্জনী আর মধ্যমা উঁচিয়ে উরফি।

তিনি যে কতটা বেপরোয়া তা বুঝিয়ে দেন প্রতিটি পোস্টে। নিত্যনতুন সাজ আর ফ্যাশন-ফন্দির জন্যই বার বার রোষের মুখে পড়তে হয়েছে উরফিকে। সম্প্রতি বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ টুইট করে জানান, মুম্বাইয়ের রাস্তায় নাকি নগ্নতার প্রচার করছেন উরফি। তিনি দাবি জানান, অবিলম্বে যেন গ্রেপ্তার করা হয় তাকে। তার প্রতিক্রিয়ায় উরফির দাবি, তিনি জেলে যেতে প্রস্তুত, তবে পাল্টা শর্ত দিয়েছেন বিজেপি নেত্রীকে।

নিজের সোশালে তিনি লেখেন, 'আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তারা।'