পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারনে বন্ধ করে দেওয়া হয় ফেরি। এতে উভয় ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল সালাম বলেন, পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যানবাহন নিয়ে ৩ ফেরি মাঝ নদীতে নোঙর করে ছিল। কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল সাড়ে ৯টার দিকে পূনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে ১১টি ফেরি দিয়ে সিরিয়াল অনুয়ায়ী যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারা পার করা হচ্ছে বলেও জানান তিনি।