অনন্যা পাণ্ডে এখন অতীত। শাহরুখ পুত্র আরিয়ান খান নাকি এবার মজেছেন মরোক্কান সুন্দরীতে। বলিপাড়ার অন্যতম চর্চিত মরোক্কান সুন্দরী নোরা ফতেহি।
বলিউডের ‘দিলবার গার্ল’ এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় তারকা। যদিও বলিউডে নিজের মাটি শক্ত করাটা সহজ ছিল না নোরার জন্য। কিন্তু এখন নোরার ওঠাবসা সবটা বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। কখনও মালাইকার সঙ্গে দেখা গেছে তাকে। কখনও আবার ডাক পেয়েছেন করণ জোহরের পার্টিতে। এবার একই অনুষ্ঠানে দেখা গেল আরিয়ানের সঙ্গে। তবে এই প্রথম নয়, আজকাল নাকি বিভিন্ন সময় একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদের। এক কথায় ঘনিষ্ঠতা বাড়ছে দু’জনের।
সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী আরিয়ান ও নোরার সঙ্গে আলাদা আলদা ছবি দেন। কিন্তু ক্যাপশনে লেখেন, ‘‘তোমাদের দু’জনের সঙ্গে দেখা করে ভালো লাগল।’এরপরই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন নেটিজেনরা।
বছর পঁচিশের আরিয়ানের সঙ্গে সত্যি কি প্রেমে করছেন বলিউডের এই আইটেম গার্ল? নাকি অনুরাগীদের কল্পনা, সেটা সময় বলবে।