রূপায়ণ গ্রুপের সিএফও রিয়াজ মাহমুদের মায়ের ইন্তেকাল

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের সিএফও রিয়াজ মাহমুদের মা সাজিয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে আজ সন্ধ্যায় তাকে দাফন করা হবে।

রিয়াজ মাহমুদের মায়ের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের পরিচালনা পর্ষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।