রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে সাব মাঝি নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে এক সাব মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্ট এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্ট এর সাব মাঝি সলিম।

বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে তার লাশ রয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।