মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত কিছুটা হলেও লাঘব করতে এবং উষ্ণতার পরশ বুলাতে মৌলভীবাজারে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা লেডিস ক্লাবের উদ্যোগে সদর উপজেলার প্রেমনগর চা বাগানে তিনশত শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
চা বাগানের মণ্ডপ প্রাঙ্গণে জেলা লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহিদ আখতারসহ লেডিস ক্লাবের সদস্যরা।