শিশু নির্যাতনে অভিযুক্ত কার্ডিনাল জর্জ পেলে মারা গেছেন

ভ্যাটিকানের সাবেক কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক ব্যক্তিত্ব কার্ডিনাল জর্জ পেলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মঙ্গলবার রাতে রোমে পেলের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার একান্ত সচিব।

অস্ট্রেলিয়ায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মেলবোর্নের আর্চবিশপ এবং সিডনির আর্চবিশপ হিসেবে কাজ করার পর তিনি একবার ভ্যাটিকানের তৃতীয়-সর্বোচ্চ পদধারী ক্যাথলিক ছিলেন।

মেলবোর্নের বর্তমান আর্চবিশপ পিটার কমেনসোলি জানিয়েছেন, নিতম্বের অস্ত্রোপচারের পর হৃদ্‌যন্ত্রের জটিলতায় মারা গেছেন পেলে।

ফেসবুকে একটি বিবৃতিতে তিনি লেখেন, ‘কার্ডিনাল পেল ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চার্চ নেতা, অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিকভাবে, খ্রিস্টান শিষ্যত্বের জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২০ সালে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত ৯০ এর দশকে দুই কণ্ঠশিল্পী কিশোরকে যৌন নিপীড়নের জন্য পেলে ১৩ মাস কারাগারে কাটিয়েছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে আপিল করলে ২০২০ সালে অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের রায়ে খালাস পান তিনি। তবে কার্ডিনাল পেলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে করা একটি মামলা এখনো চলমান।