ভারতে হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনে তিন নবজাতক মারা গেছে। সোমবার (২৪ আগস্ট) অমরাবতী জেলা নারী হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল।

এ সময় চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি চিকিৎসাধীন নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকাজ শুরু করেন।

আগুনে তিন নবজাতক গুরুতর দগ্ধ হয়। পাশাপাশি ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত