ভারত সফরে অস্ট্রেলিয়া দলে চার স্পিনার

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার জন্য ৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত সফর দারুণ গুরুত্বপূর্ণ। আর ভারতে তাদের জন্য কী অপেক্ষা করছে তা জানাই তাদের। টার্নিং উইকেটের চ্যালেঞ্জ সামলাতে স্কোয়াডে তাই স্পিন শক্তি বাড়িয়েছে অজিরা। দলে নিয়েছেন চার স্পিনার। ন্যাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসনের মধ্যে চমকের নাম ২২ বছর বয়সী অফ স্পিনার টড মার্ফি।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড, স্কট বোল্যান্ড, অ্যাশটন অ্যাগার, ল্যান্স মরিস, মিচেল সোয়েপসন, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম, টড মার্ফি।