রাজশাহীতে আজ থেকে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। আগামীকাল শনিবার থেকে দর্শকদের জন্য খোলা হবে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ ওই তথ্য জানিয়েছেন।
রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্ক কর্তৃপক্ষে জানিয়েছে, রাজশাহী নগরীর বুলনপুর এলাকায় গড়ে ওঠা হাইটেক পার্কের একটি অংশ সিনেপ্লেক্স। রাজশাহীর সিনেপ্লেক্স এ থাকছে ১৭২টি আসন। গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এটির শুভ উদ্বোধন করেছেন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সপ্তাহে ৭ দিনই এখানে সিনেমা দেখানো হবে। দিনে দুই ভাগে এখানে সিনেমা দেখানো হবে। দুপুর ও সন্ধ্যার জন্য আলাদা আলাদা টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।