বড়পর্দার দাপুটে খল অভিনেতা ডিপজলকে প্রথমবার পাওয়া যাবে ওয়েব সিরিজে। ১০ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘কাবাডি’ নামে একটি বায়োস্কোপ অরিজিনাল সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা রুবায়েত মাহমুদ। সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধু শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিনের উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতা নিয়ে। ঘটনাক্রমে তাদের দেখা হয় ডিপজল ও মিশা সওদাগরের সঙ্গে। এরপর নতুন পথে যাত্রা করেন তারা। শাওন, তামিম ছাড়াও এতে অভিনয় করেছেন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।
বাংলা সিনেমায় ভয়জাগানিয়া ও হাস্যরসাত্মক সংলাপের কারণে তিনি অত্যন্ত জনপ্রিয়। মাঝে কিছুদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন ডিপজল।