আগুন লেগে ঢাকার নবাবগঞ্জে প্রবাসীর জনশূন্য বসতঘর, ময়মনসিংহের গফরগাঁওয়ে চার দোকান এবং চট্টগ্রামের আনোয়ারায় তিনটি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাতের বিভিন্ন সময়ে এসব আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর :
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জে এক প্রবাসীর জনহীন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব কৈলাইল গ্রামের প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তার ঘরের সব মালামালও পুড়ে যায়।
কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ অগ্নিকা-ের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার প্রবাসীর স্ত্রীসহ পরিবারের সবাই বেড়াতে যাওয়ায় ঘরে কেউ ছিল না। পরে রাত তিনটার দিকে এলাকাবাসী ঘর থেকে আগুনের ফুলকি বের হতে দেখে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও পৌর শহরের শিলাসী আউট সিগন্যাল এলাকায় কাশেম বিএসসির মার্কেটে অগ্নিকা-ের ঘটনায় পুড়ে গেছে চারটি দোকান। গত শুক্রবার রাত ২টার দিকে আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম গিয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাম প্রাসাদ পাল বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে।
আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব বারখাইন ভরাপুকুর এলাকায় এ অগ্নিকা- ঘটে। আগুনে জাহাঙ্গীর আলম, শামসুল আলম ও মো. আজিমের বসতঘর পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।