দুধকুমারে নৌকাডুবি, নারী নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নারী নালো বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিরকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মুড়িয়াঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুধকুমার নদীর মুড়িয়াঘাটের পুর্বপাড় হতে পশ্চিমপাড়ে পারাপারের সময় অন্তত ৩০ জন যাত্রীসহ ঘোড়া, ঘোড়ার গাড়ি, ধান, পাটসহ বিভিন্ন মালামাল ছিল। এ সময় নৌকা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই নৌকা ডুবে যায়। এতে নারী শিশুসহ অনেকেই ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। এতে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয় এবং একজন নিখোঁজ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিখোঁজ নারীকে উদ্ধার কাজ চলমান।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বলেন, ঘটনাস্থলে আছি। ডুবুরির মাধ্যমে নিখোঁজ নারীকে উদ্ধার অভিযান চলমান।