ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ। তার পুরো নাম আহমেদ ফজলুর রহমান। ১৯৩৪ সালের ১ জুলাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ১৯৩৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত ছিলেন। ১৯৩৭ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ১৯৪২ সালে ব্রিটিশ সরকার রাজকীয় খেতাব নাইটহুড সম্মাননা প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্মানে ১৯৭৬ সালে স্যার এ এফ রহমান হল প্রতিষ্ঠা করে।