স্বননের ৪১ বছর পূর্তিতে ‘গহীন কথন’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

আবৃত্তি সংগঠন স্বনন, ঢাকার ৪১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পরিবেশিত হয়েছে আবৃত্তি প্রযোজনা ‘গহীন কথন’। গত শুক্রবার সন্ধ্যার এ আয়োজনটি উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি।

মুস্তাফা মনোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পী ও স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম। তিনি স্বনন ঢাকার ৪১ বছরের ভূমিকা এবং মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন।

সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভিতর কাব্যগ্রন্থ অবলম্বনে অনন্যা লাবনীর নির্দেশনায় ‘গহীন কথন’ প্রযোজনাটি পরিবেশন করে স্বনন। এতে অংশ নেন কণিকা গোপ, মাইনুল এইচ তানভীর, অনন্যা লাবনী, রুমা পারভিন, মামুন প্রামানিক, নূরুননবী শান্ত ও রেবেকা সুলতানা শিল্পী।
সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভিতর কাব্যগ্রন্থ অবলম্বনে অনন্যা লাবনীর নির্দেশনায় ‘গহীন কথন’ প্রযোজনাটি পরিবেশন করে স্বনন
প্রযোজনাটির আবহকণ্ঠে ছিলেন তাসলিমা রুমি ও নূরুননবী শান্ত, আলোক সৃজনে নাসিরুল হক খোকন, কী-বোর্ডে মাহবুবুল আলম সোহেল এবং বাঁশিতে হাসান। উপস্থাপনা করেন শুভ্রা দাশ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোলাম রাব্বানী আরমান, সাকিবুন্নাহার কাঁকন, সুমনা শিল্পী ও শ্যামলী সুলতানা।

এ ছাড়া স্বনন সদস্য মাসকুর এ সাত্তার কল্লোল, টুকু মজনিউল, শেখ আব্দুল্লাহ আল মামুন, সুমনা শিল্পী, কাঁকন ও রাস্না শুভ্রা আবৃত্তি পরিবেশন করেন। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে ছিলেন দেওয়ান সাইদুল হাসান, মাহমুদা আখতার ও সিদ্দিকুর রহমান পারভেজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত