শুরুতে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। তারপর সমতায় ফেরে। তাতে ড্রয়ে গড়াতে চলেছিল ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে বুকাওয়ে সাকা হিসেব পালটে দিলেন। বাঁশি বেজে উঠার আগে প্রতিপক্ষের জালে জড়ালেন বল। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় আর্সেনাল। যে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।
খেলার ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এমিরেটস স্টেডিয়ামের স্তব্ধতা কাটিয়ে আর্সেনালকে ২৪ মিনিটের মাথায় সমতায় ফেরান এডি এনকেতিয়া। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বুকায়ো সাকার বাঁ পায়ের দুর্দান্ত এক গোল আর্সেনালকে ২-১ গোলে এগিয়ে দেন।
তবে ৫৯ মিনিটেই ম্যানচেস্টার ইউনাইটেড স্কোরলাইন ২-২ করে ফেলেছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের হেডের গোলে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একেবারে শেষ মিনিটে ইউনাইটেড রক্ষণকে বোকা বানিয়ে আর্সেনালকে ৩-২ গোলে এগিয়ে দেন ওই এনকেতিয়াই।
ম্যানচেস্টার ইউনাইটেড আজ হলুদ কার্ডের খড়্গে খেলতে না পারা ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর জায়গায় নামিয়েছিল স্কট ম্যাকটমিনেকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে লিগে নিজের পঞ্চম হলুদ কার্ডটি দেখেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নেমেছিলেন ধারে দলে আনা ডাচ ফরোয়ার্ড ওট ভেগহর্স্ট।
দিনের আগের ম্যাচেই আর্লিং হলান্ডের চতুর্থ হ্যাটট্রিকে উলভসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর আর্সেনালের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৫০। অন্যদিকে একটি ম্যাচ বেশি খেলে ম্যানসিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড আছে তৃতীয় স্থানে। ম্যানচেস্টার ইউনাইটেডেরও ২০ ম্যাচে পয়েন্ট ৩৯। যদিও গোলগড়ে তাদের অবস্থান চতুর্থ।