সুইডেনে পবিত্র কোরআন শরিফ আগুনে পোড়ানোর নিন্দা জানিয়েছে জাতিসংঘের অ্যালায়েন্স ফর সিভিলাইজেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস। তার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে কোরআন পোড়ানোর ঘটনাকে ‘জঘন্য কাজ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধি মৌলিক মানবাধিকার হিসেবে মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি মনে করেন, কোরআন পোড়ানোর কাজটি মুসলিমদের প্রতি চরম ঘৃণার বহিঃপ্রকাশ। এটি একই সঙ্গে অসম্মানজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক, যা কখনোই কাম্য নয়।’ এর আগে গত শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কট্টর ডানপন্থি নেতা রাসমুস পালুদানের নেতৃত্বে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়া হয়। এতে মুসলিম বিশে্ব চলছে তীব্র প্রতিবাদ।