দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার খোদাতপুর চার মাথা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ২৪ বছর বয়সী মনোয়ার হোসেন মিম ও ২৫ বছর বয়সী রাকিব হোসেন। তিনি খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে ও রাকিব একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।
ওসি জানান, নিহত মিম ও রাকিবের পরিবারের সাথে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছি। বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মিম মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে রাকিবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।