বেতনস্কেল চালু ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের ফকিরবাড়ি রোডের শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আমাদের ২০১৮ সালের বেতন স্কেলে বেতন দিতে হবে। তা না হলে শ্রমিকদের রাজপথে অবস্থান নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজী মো. বেল্লাল হোসেন, মো. নুরুল হক, মাসুম গাজী, মোশারফ হোসেন, খুকুমণি, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।