'বেওয়াচ' খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। জনপ্রিয় এ অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছিলেন প্রযোজক জন পিটার্সের সঙ্গে। তবে তাদের সে সংসার টিকেছিল মাত্র ১২ দিন।
২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে হয় পামেলা ও পিটার্সের। বিয়ের বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি আবেদন করেন দম্পতি। এ নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। বিচ্ছেদ মানেই ভালোবাসার ইতি- এমনটি মানতে নারাজ 'ব্যাটমান', 'সুপারম্যান রিটার্নস'-এর মতো জনপ্রিয় সিনেমার প্রযোজক জন পিটার্স। তিনি সাবেক স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার উইল করে যাচ্ছেন। যা বাংলাদেশি টাকায় ১০৬ কোটিরও বেশি।
পামেলা ও জনের পরিচয় আশির দশকে। জন পিটার্স পামেলাকে প্রথম দেখেন ১৯৮০ সালে। প্লে-বয় ম্যানসনে প্রথম যখন দেখেন তখন পামেলা ১৯ বছরের। প্রথম দেখাতেই জনের মনে স্থান নেন পামেলা। এরপর কেটে গেছে ৩০ বছর। একে অপরের বিপদে-আপদে পাশে থেকেছেন বন্ধু হিসেবে। তারপর হঠাৎ মোবাইলে এসএমএস করে জনকে বিয়ের প্রস্তাব দেন পামেলা।