ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ১২.২ গ্রাম হেরোইন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩৪ কেজি ৪৬৪ গ্রাম গাঁজা, ২১ হাজার ৬০৯ পিস ইয়াবা, ১০ গ্রাম আইস ও ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।