এসিপিবি সহসভাপতি আসাদুজ্জামানকে গোয়েন্দা প্রধানের অভিনন্দন

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের (এসিপিবি) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র এএসপি মো. আসাদুজ্জামান। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

এর আগে, শুক্রবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনে বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ঢাকা জেলা সিআইডিতে কর্মরত সিনিয়র এএসপি আসাদুজ্জামান ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।

তিনি পুলিশের দাবায় চ্যাম্পিয়ন এবং টেবিল টেনিসে রানার আপ। আন্তর্জাতিক রেটেড দাবা খেলোয়ার হিসাবে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) রানী হামিদসহ উল্লেখযোগ্য খেলোয়াড়কে হারিয়েছেন। এছাড়াও তার লেখা তিনটি কাব্যগ্রন্থ 'ব্যাসার্ধ থেকে ব্যাস' (অনন্যা প্রকাশনী), 'মেঘের আত্মহনন' (অন্য প্রকাশনী), ও 'বর্ণ লেপন' (বাসাপ প্রকাশনী) বিভিন্ন সময় একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে।