নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য আমাদের প্রতিদিনই রাজধানীর কোন ন কোন মার্কেট বা দোকানে যেতে হয়। তবে যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে যদি দেখি দোকানপাট বন্ধ তাহলে পড়তে হয় ভোগান্তিতে।
তাই কেনাকাটার করতে যাওয়ার আগে কোন দিন কোন এলাকার মার্কেট বন্ধ থাকে, তা জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে আসুন সেগুলো দেখে নেই।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।