পররাষ্ট্র মন্ত্রণালয়

কাজ চলছে জ্বালানি তেলের সংকট নিয়ে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বলেছেন, সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সাল থেকেই ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কাজ করেছে।

এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। ফুটবল তারকা মেসির ঢাকা আসা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রথম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জ্বালানি তেলের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যসহ বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে বাংলাদেশ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এতে বাংলাদেশের জ¦ালানি খাতের চলমান সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও জাপান সফর নিয়ে এখনো কাজ চলছে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়েও কাজ চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২০২৩ সালের ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সকল কূটনীতিকের ভিয়েনা কনভেনশন অনুযায়ী রীতিনীতি মেনে চলা উচিত বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।