বঙ্গবন্ধু আমাদের সংবিধান উপহার দিয়েছেন : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের সংবিধান উপহার দিয়েছেন। আইনের বৃক্ষ রোপণ করে দিয়েছেন, যার ওপর ভিত্তি করে আমরা এখন চলছি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন নবনির্মিত ভবন উদ্বোধন শেষে কর্মরত বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বিদেশি ঋণ ছাড়াই দেশের টাকা দিয়ে পদ্মা সেতু হতে পারে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে।’

নাটোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন টগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রমুখ।