বগুড়ার শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি গোলাম গাউছ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকার শাহ আলমের ছেলে গাউছ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
মামলা দায়ের করে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গোলাম গাউছের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।