বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাবদা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই এলাকার কুটি মিয়ার ছেলে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান।

তিনি সাইফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ঘরে লাইটের হোল্ডার ঝুলছিল। এ সময় সাইফুল অসাবধানতায় হোল্ডারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তিনি আরও জানান, সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।