ইমামকে মারধরের প্রতিবাদে সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার কুরনি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা মির্জাপুরবাসী’র আয়োজনে মুসুল্লিরা এই প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সুপার শামসুদ্দিন শাহনুর। এতে বক্তৃতা করেন মুফতি আব্দুর রহমান, মুফতি এরশাদুল ইসলাম আলমগীর, মুফতি নুর মোহাম্মদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শামসুদ্দিন, মুফতি ইলিয়াস হাকিম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এবং মারধরের ঘটনায় আহত ইমাম সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তার বলেন, মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সঙ্গে বিরোধের জের ধরে গত ১৮ জানুয়ারি হাতকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আশরাফুল ইসলাম কদম আলী ইমাম সাইফুল ইসলামকে মারধর করে। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা হওয়ার ১৫ দিনেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি।

পরে মির্জাপুর থানার তিনজন কর্মকর্তা সমাবেশস্থলে হাজির হয়ে দুদিনের মধ্যে আসামি আসাদ ও কদম আলীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রতিবাদকারীরা তাদের কর্মসূচি শেষ করেন।