আখাউড়ায় হত্যা মামলা

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

আখাউড়ায় একটি হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি জাকির খাঁকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আখাউড়া থানার এসআই কামরুজ্জামান ফোর্স নিয়ে গতকাল শনিবার ভোরে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। সাত বছর ধরে পলাতক মৃত্যুদ-প্রাপ্ত জাকির খাঁ আখাউড়ার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আমানত খাঁর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ আগস্ট উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হন শরীফ খাঁ (৫০)। এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের পরিবারের চারজনসহ পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা করেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে এ হত্যা মামলায় জাকির খাঁসহ তার দুই ভাইয়ের মৃত্যুদ- এবং তাদের বাবা আমানত খাঁর যাবজ্জীবন সাজা হয়।