৬ চোরাই মোটরসাইকেল জব্দ, তিনজন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে উপজেলার মরজাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার মো. পাভেল (২৫) ও নাদিম মিয়া (২৬)।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত। ওই চক্রের ছয় সদস্য ছয়টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজাল এলাকায় যায়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় ছয়টি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে।