ভৈরবে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধসহ এই আইনটি বাতিলের দাবি জানিয়েছেন ভৈরবে কর্মরত গণমাধ্যমকর্মীরা। সময় টিভির প্রধান বার্তা সম্পাদক মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও তাকে হয়রানির প্রতিবাদে গতকাল সোমবার সকালে করা মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এই দাবি জানান তারা।

সময় টিভির স্থানীয় স্টাফ রিপোর্টার ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, দেশ রূপান্তরের মোস্তাফিজ আমিন, একুশে টিভির কাজী ইসফাক আহমেদ বাবু, বাংলাটিভির এমআর সোহেল সেন, বাংলাভিশনের সত্যজিৎ দাস ধ্রুবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।