দুই মোটরসাইকেল মুখোমুখি, কিশোর চালকের মৃত্যু

সাতক্ষীরার গোপিনাথপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও দুই যুবক আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, শুক্রবার দুপুরে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাওয়ার পথে গোপিনাথপুরে বিপরীত দিক থেকে আসা আরেক বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে শেখ জুবায়ের হোসেন (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়। সে সাতক্ষীরার ইটাগাছা গ্রামের শেখ কবিরুজ্জামানের ছেলে। এ সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে বাইকের সঙ্গী রশীদ ও বিপরীতমুখী বাইকার পাটকেলঘাটার তরিকুল।